সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মো. আলমগীর হোসেনকে(৪০) গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বেলা একটায় উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া গ্যাসলাইন সংলগ্ন নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আলমগীর হোসেন উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আহসান আলীর বড় ছেলে।
মো. আলমগীর হোসেন তিনি উল্লাপাড়ার দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বকালে নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার সৃষ্টির অভিযোগের মামলা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192675