বরিশালে দুই বাসের সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১

বরিশালে দুই বাসের সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১

বরিশালের গৌরনদী ও উজিরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে গৌরনদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুটি ঘর বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে উজিরপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192665