শিশুদের ব্যাডমিন্টন সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়ে সবাইকে একসঙ্গে খেলাধুলায় অংশ নেওয়ার উৎসাহ দেন তিনি।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
এর আগে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সরকারপ্রধান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তারেক রহমান। কেউ যেন খেলার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং সবাই মিলে আনন্দের সঙ্গে খেলাধুলায় অংশ নেয়, সে বিষয়ে খোঁজখবর নেন তিনি।
শিশু-কিশোরদের মধ্যে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার চর্চা বাড়ানোর পাশাপাশি তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই এ সময় কাটান প্রধানমন্ত্রী।