শূন্য পদেও শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষা সচিব

শূন্য পদেও শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষা সচিব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেছেন, শিক্ষক নিয়োগ দিতে চাইলেও সরকারকে এখন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওপর নির্ভর করতে হচ্ছে। আগে শিক্ষা মন্ত্রণালয়ের হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল। এমনকি শিক্ষা সচিবেরও শিক্ষক নিয়োগ দেওয়ার সুযোগ ছিল।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা পাওয়ায় এখন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএসসির ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণে চাইলেও দ্রুত উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল খালেক বলেন, ‘আমি ভালো শিক্ষক নিয়োগ দিতে চাই, ভালো পদ্ধতি চালু করতে চাই। কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখন পিএসসির প্রয়োজন হচ্ছে। পদগুলো খালি পড়ে আছে। আমি অসহায়। এর মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা রাস্তায় মিছিল-মিটিং করেন। নতুন নীতিমালা করতে গেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল-মিটিং হয়। এসব বিষয় বিবেচনায় নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192634