চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস জানায়, চকবাজারের ছোট কাটারা এলাকায় শামসুল হক টাওয়ারের বিপরীতে অবস্থিত ছয়তলা ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192617