মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার
বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় তসলিম চৌধুরীর গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, কোন থানায় বা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
তসলিম চৌধুরী দীর্ঘদিন মোহনা টিভির শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত ছিলেন। তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকার কাফরুল ও মিরপুর এলাকাকেন্দ্রিক রাজনীতিতে প্রভাবশালী হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত তসলিম চৌধুরী।
তাঁর গ্রেপ্তারের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192610