বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের  চার নেতাকর্মী গ্রেফতার 

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের  চার নেতাকর্মী গ্রেফতার 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা  হলেন, নন্দীগ্রাম সরদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০)। তিনি উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২)। তিনি উপজেলার বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার নামুইট চুকাইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192599