২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৮ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৭১ মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৬৫ শিশু।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192570