ভারতে 'খুন হওয়া' সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

ভারতে 'খুন হওয়া' সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

গতকাল (বুধবার, ২৫ নভেম্বর) রাতে রাজধানীর লালমাটিয়া থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সকালে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনা।

২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192542