বগুড়ায় জুলাই হত্যা মামলার আসামী ফারুক চেয়ারম্যান গ্রেফতার
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের হাকিরমোড় এলাকার ভাড়া বাসা থেকে গাবতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি ফারুক আহমেদ(৪৮) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার সদর থানার ওসি ইনচার্জ ইব্রাহীম আলী'র নেতৃত্বে আনুমানিক রাত ১১ টায় পাঁচতলা ভবনের ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়৷ তিনি গাবতলী উপজেলার উনচরকি গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী গ্রেফতারের খবরটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ফারুক আহমেদ দুইটি মামলায় সাজাপ্রাপ্ত। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা সহ একাধিক মামলার আসামী বলেও তথ্য নিশ্চিত করেন তিনি ৷
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192522