সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অস্ত্র লুটপাট, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আপনি আসুন, আপনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে।” তিনি ঢাকা-৭ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সব ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হই।”
প্রধান বক্তার বক্তব্যে এস এম জিলানী বলেন, বাংলাদেশের নির্মাণে জিয়া পরিবারের প্রত্যেক সদস্যের অবদান রয়েছে। প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অর্থনীতির দেশ পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও রক্ত তাঁর শরীরে বহমান। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। এ লক্ষ্য অর্জনে সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি ও কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সায়েম। সমাবেশটি সঞ্চালনা করেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোঃ নূর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীবসহ মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192510