পাবনায় রাজা ফুড প্রোডাক্টস‘র ১৫ হাজার টাকা জরিমানা

পাবনায় রাজা ফুড প্রোডাক্টস‘র ১৫ হাজার টাকা জরিমানা

পাবনায়  জেলা  প্রশাসন ও বিএসটিআই  যৌথ উদ্যোগে  শিবরামপুর এলাকার রাজা ফুড প্রোডাক্টস এ মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যতীত কেক, বিস্কুট বিক্রয় করার দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০/৩০   ধারায় প্রতিষ্ঠানটিকে  ১০ হাজার টাকা  জরিমানা করা হয়।

পাশাপাশি উক্ত প্রতিষ্ঠানটিকে বিস্কুট পণ্যের প্যাকেটে উল্লেখিত পরিমাণের তুলনায় কম ওজন দিতে দেখা যাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন  ২০১৮ অনুযায়ী ২৯/৪৬  ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ টি মামলা দায়ের করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা  জেলা  প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ রায় , প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা উৎপল কুমার  (ইন্সপেক্টর , মেট্রোলজি) ও ফিল্ড অফিসার  মো. রায়হানুল হক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192490