নওগাঁর মহাদেবপুরে ট্রাক চাপায় বৃদ্ধা নিহত
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে মিনি ট্রাকের চাপায় মজিরণ বেওয়া(৮২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মজিরণ বেওয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত লাটু বক্স সরদারের স্ত্রী।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192481