দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় মাসুদ রানা নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার দেওগাঁ মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি দেওগাঁ গ্রামের ওকিল উদ্দিনের ছেলে ও দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নবাবগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ জানান, মাসুদ রানা গত ১৯ নভেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের একজন নেতৃত্বদানকারী। আজ বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192479