বগুড়ার ধুনটে সাতপাকে বাঁধা হলো না উজ্জলের : সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বিয়ের আর মাত্র দুই মাস বাকি। দেখা করতে গিয়েছিলেন হবু স্ত্রীর সঙ্গে । দেখা করে হাসিমুখে বিদায়ও নিয়েছিলেন। কিন্তু কে জানত, সেই বিদায়ই হবে শেষ বিদায়! সাতপাকে বাঁধা পরার আগেই সড়ক র্দুঘটনায় থেমে গেল ২৪ বছর বয়সী উজ্জলের জীবনের পথচলা। একই র্দুঘটনায় প্রাণ হারালেন তার কলজে জীবনের বন্ধু শিখর চন্দ্রও।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় এ র্দুঘটনা ঘটে। নিহত উজ্জল সরকার ধুনট উপজেলার বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। তার বন্ধু শিখর চন্দ্র শেরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সহদেব চন্দ্রের ছেলে। তারা দুজনই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জলের বাবা বিপ্লব সরকার শারীরিক প্রতিবন্ধী। ছেলেকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করার স্বপ্নে তার মা শিউলী রানী ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করনে। এরই মধ্যে পারিবারিকভাবে একই উপজলোর বিলকাজুলী গ্রামে উজ্জলের বিয়ে ঠিক হয়েছিল। দুই মাস পরই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা ছিল। বুধবার সকালে বন্ধু শিখরকে সঙ্গে নিয়ে হবু স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুর বাড়িতে যান উজ্জল। বিয়ে নিয়ে ছিল নানা পরিকল্পনা।
হবু স্ত্রীর পছন্দের সামগ্রী কেনার ইচ্ছাও ছিল তার। দেখা শেষে হাসিমুখে বিদায় নিয়ে মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন দুই বন্ধু। কিন্তু মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতেই সব স্বপ্নে নেমে আসে অন্ধকার। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান উজ্জল।
গুরুতর আহত শিখরকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। র্দুঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। দুই বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে। উজ্জলের বিয়ের আনন্দঘন প্রস্তুতির বদলে এখন বাড়িজুড়ে চলছে শুধুই শোক ।
ধুনট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আতিকুল ইসলাম র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করে বলনে, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে উজ্জল ও শিখরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192462