রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ১০০ জন, মিরপুর বিভাগ ১১৭ জন, গুলশান বিভাগ ৪১ জন উত্তরা বিভাগ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিন, ০৫ রাউন্ড গুলি, ৪ টি রামদা, ৩ টি ছুরি, ১ টি দা, ১ টি চাপাতি, ৫টি অবিস্ফোরিত হাত বোমা, ৩টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, ৮ বোতল বিদেশি মদ, ১ হাজার টাকা এবং ১টি মোবাইল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192409