খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
রাজধানীর খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. মাজহারুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তালতলা মার্কেট এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার আকতার হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে তালতলা মার্কেটের দুই নম্বর গেট এলাকায় আসেন ওই যুবক। এ সময় রাস্তার ডান পাশে থাকা ‘বাটা’ শোরুমের সাইনবোর্ড লক্ষ্য করে একটি ককটেল ছোড়েন তিনি। পরে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় খিলগাঁও থানা পুলিশ তাকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192392