বগুড়ার কাহালুতে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বগুড়ার কাহালুতে এক ব্যক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলায় গলায় দড়ির ফাঁস দিয়ে আমিনুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আমিনুল ইসলাম ওই গ্রামের মৃত মেসের সাহানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম পেশায় একজন শ্রমিক ছিলেন। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে তিনি নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা ওই কক্ষে তাকে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। এরপর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহটি  ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে, পারিবারিক কারণসহ তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে পিএসআই আসিফুজ্জামান নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192386