জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় যুবকদের উদ্যেগে রাস্তা সংস্কার

জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় যুবকদের উদ্যেগে রাস্তা সংস্কার

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আব্দুল বাহাপুর গ্রামে স্থানীয় যুব সমাজের উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ সংস্কারকাজ সম্পন্ন হয়।

এ সময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192374