ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার

ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লডিয়া ডুসা-জিগার

বাংলাদেশের Software Quality, QA & Testing professionals-দের অন্যতম প্ল্যাটফর্ম SQAT Bangladesh-এর চতুর্থ আয়োজন “4th Symposium on Software QA & Testing” আগামী ৫ ডিসেম্বর ২০২৬ ঢাকার Dhaka Sheraton-এ অনুষ্ঠিত হবে। এবারের theme—“Quality in the Age of AI”।

এবারের symposium-এ অংশ নিবেন ISTQB-এর বর্তমান Global President Dr. Klaudia Dussa-Zieger এবং সাবেক Global President Olivier Denoo। তাঁদের পাশাপাশি থাকবেন দেশি-বিদেশি Software Quality Experts, Engineering ও Quality Leaders, CIOs/CTOs, Technology Professionals, Policymakers এবং Academia-এর representatives।

Symposium আয়োজন করছে Bangladesh Software Testing Board (BSTB). Academic Partner হিসেবে থাকছে Washinton University of Science & Technology (WUST), UCSI University Bangladesh Branch Campus এবং Daffodil International University (DIU).

দিনব্যাপী আয়োজনে থাকবে Global Experts’ Masterclass, Keynote, Plenary Sessions, AI Testing, Test Automation, Quality Engineering, Professional Networking, Certification ও Career Insights. অংশগ্রহণকারীরা পাবেন ISTQB Global President Dr. Klaudia Dussa-Zieger-এর স্বাক্ষরিত Certificate of Participation.

BSTB-এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০,০০০ Certified Test Engineers তৈরিতে অবদান রাখা এবং Software QA & Testing-কে দক্ষ কর্মসংস্থান, Global Projects এবং IT Services Export Growth-এর সঙ্গে যুক্ত করা।

“AI-এর যুগে Software Quality আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের লক্ষ্য হলো Skills, Certifications, Employment এবং Global Market Opportunity-কে একই Ecosystem-এর মধ্যে নিয়ে আসা।”

২৪ নভেম্বর ২০২৬ সোবহানবাগস্থ ড্যাফোডিল প্লাজার ৭১ মিলায়তনে বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড কর্তৃক আয়োজিত স্কোয়াট বাংলাদেশ ২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উল্লেখিত তথ্যাদি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহবায়ক ড. কেএম হাসান রিপন। বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ নূরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক পার্টনার্স বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ। অন্যান্যের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড এর সেক্রেটারি মোহাম্মদ আক্তার উল আলম, ইঞ্জিনিয়ার মো.অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম), বোর্ড মেম্বার, বাংলাদেশ সফটওয়ার টেষ্টিং বোর্ড ও বোর্ড মেম্বার্সগণ। সম্মেলনের বিস্তারিত নিম্নরূপ:

তারিখ: ৫ ডিসেম্বর ২০২৬

ভেন্যু: শেরাটন ঢাকা।

রেজিস্ট্রেশন: http://sqat.bstb-bd.org

Academic Partners: 

UCSI University Bangladesh Branch Campus 

Daffodil International University (DIU)

Washinton University of Science & Technology

Exam & WBT Partner: iSQI, Germany

টেকনোলজি পার্টনার্স: মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ।

ক্যারিয়ার পার্টনার্স: skill.jobs এবং bdjobs.com 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192302