রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৭ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩২ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, মিরপুর বিভাগ ১৩২ জন, গুলশান বিভাগ ৪০ জন উত্তরা বিভাগ ৪১ জন, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি অবিষ্ফোরিত ককটেল, ১৩ টি বিষ্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১ টি সিএনজি, ১৪ টি মোবাইলফোন, নগদ ২৬০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192255