সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী
নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে স্বর্ণদ্বীপের উদ্দেশ্যে রওনা হন তিনি।
সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।
বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।
মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192253