বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা সোহেল খানের মৃত্যু

বিনোদন ডেস্ক : নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে,  'নসীব' সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192251