বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত : ২ জন আহত

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত : ২ জন আহত

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরে  ঢাকা- বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত ও  দুজন গুরুতর আহত হয়েছে। গত রোববার রাত ১১ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক ওভার ব্রিজের উপরে এ র্দুঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, নিহত ট্রাক চালকের নাম ফিরোজ (৪০)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার প্রাণনগর এলাকার আব্দুর রশিদের ছেলে। আহতরা হলেন, একই উপজেলার রাজবাড়ির রাসেল (৩৫) ও গাইবান্ধা সদরের টেংরাজানি এলাকার করিম (৩৬)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192221