বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলার ৩ আসামির জামিনের আবেদন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : দুপচাঁচিয়ার ভেলুরচকে সম্রাট আকন্দ ( ৩৮) হত্যা মামলার তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন নামঞ্জুরকৃত হাজতি আসামিরা হলো দুপচাঁচিয়া উপজেলার পলিপাড়ার মৃত কফিল উদ্দিনের ছেলে সাজ্জাত আলী (৫০), মানিক কালার ছেলে আল আমিন (২৮) এবং কাশেম আলীর ছেলে সোহাগ (৩৫)।
আজ সোমবার (২৩ নভেম্বর) বগুড়ার দায়রা জজ মোঃ মনিরুজ্জামান হাজতি ওই আসামিদের জামিনের আবেদন শুনানী অন্তে নামঞ্জুর করেন। উল্লেখ, দুপচাঁচিয়ার উপজেলার ভেলুরচকের রফিকুল ইসলাম ও জোসনা বেগমের ছেলে ভেলুরচকে সম্রাট আকন্দকে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্ব শক্রতার জের ধরে গত ২৫ জুন দুপুর ১২ টার দিকে বাড়ির অদুরে ওই আসামি সহ অন্যান্য আসামিরা মারপিট সহ কোদলের আঘাতে গুরুতার জখম করে।
আহত সম্রাট আকন্দ চিকিৎসাধীন অবস্থায় ৪ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এব্যাপারে নিহত সম্রাট আকন্দের মা জোসনা বেগম বাদি হয়ে ওই আসামিদেরকে সহ ১১ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত নামা ১০ জন উল্লেখ করে দুপচাঁচিয়া থানায় এই মামলা দয়ের করে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে পিপি এড. মোঃ আব্দুল বাছেদ এবং আসামী পক্ষে এড. আরিফুল ইসলাম।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192206