বগুড়ার শজিমেক চত্বরে ড্যাব‘র মানববন্ধন

বগুড়ার শজিমেক চত্বরে ড্যাব‘র মানববন্ধন

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাংচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে আজ সোমবার (২৩ নভেম্বর) বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ চত্বরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদস্যরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত মানববন্ধন করে।    

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন অধ্যাপক ডা.  শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার, অধ্যাপক ডা. এম এ ওয়াহেদ, ডা. ইউনুস, ডা. জামাল ই রাব্বি, ডা. কৌশিক, ডা. আনিছুর রহমান, ডা. মঞ্জুর ই মোর্শেদ, ডা. আমিনুর রহমান, ডা. রাশেদুল রনি, ডা. রাব্বি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. মোসলেহ উদ্দিন হায়দার রাসেল।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192198