বগুড়ায় রাহুল হত্যা মামলার আসামির আদালতে জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : কাহালুতে এজমালি পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল (২৮) হত্যা মামলার আসামি রাহুল কবিরাজের (২৬) জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। হাজতি আসামি রাহুল কবিরাজ কাহালু উপজেলার পাল্লাপাড়ার ইমদাদুল হক কবিরাজের ছেলে। বগুড়ার দায়রা জজ মো. মনিরুজ্জামান আজ সোমবার (২৩ নভেম্বর) হাজতি ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়া শহরের কৈগাড়ী (সিও অফিস) এলাকার মৃত সোবাহান সরকারের ছেলে এসএম সোয়েব সুলতান ওরফে রাহুল বড়শি নিয়ে গত বছরের ৩০ সেপ্টেম্বর দুপুরে কাহালু উপজেলার মাগুড়া গ্রামে ওয়ারিশ সূত্রেপ্রাপ্ত এজমালি পুকুরে মাছ মারতে যান। এসময় হাজতি ওই আসামিসহ অন্যান্য আসামিরা হামলা চালিয়ে তাকে মারপিট করে।
রাহুল দৌড়ে পকুরে অদূরে আব্দুল জব্বার খানের বাড়িতে প্রবেশ করলে আসামিরা ধাওয়া করে ধারালো চাকু দিয়ে উপুর্যপরি আঘাত করে তাকে হত্যা করে। এব্যাপারে নিহত রাহুলের মা হাবিবা আকতার বাদি হয়ে কাহালু থানায় হাজতি ওই আসামিসহ ১৩ জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আব্দুল বাছেদ এবং আসামি পক্ষে এড. আব্দুল জোব্বার মন্ডল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192195