হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁ'সি'র ম'ঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য বাংলাদেশ নয়, ফাঁ'সি'র ম'ঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

‘খুনি হাসিনা যেখানে থাকুক না কেন, তার ফাঁসির রায় হয়ে গেছে। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। তার একটাই স্থান, একটাই গন্তব্য—ফাঁসির মঞ্চ, বাংলাদেশ নয়।’ এমন মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন (এমপি)।

আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় বাসের হেলপারকে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খুনি হাসিনার দোসররা যারা দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছেন, তাদের হুঁশিয়ার করে বলছি, আর ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে প্রশাসন আপনাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, আজকের প্রতিবাদ সভার মাধ্যমে জনগণকে একটি বার্তা দিতে চাই। গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা এবং ভান্ডারিয়ায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রশাসন সজাগ দৃষ্টিতে রয়েছে। এ নিয়ে আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভান্ডারিয়ায় বাসে আগুন দিয়ে নিরীহ হেলপারের মৃত্যুর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের ওপর অত্যাচার, অগ্নিসংযোগ কিংবা প্রাণহানির রাজনীতি কাম্য নয়। ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অপরাধী শনাক্তের নামে কোনো নিরীহ মানুষ যেন হয়রানি, মিথ্যা মামলা কিংবা অন্যায়ভাবে আইনি জটিলতার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্যসচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেন হিরন ও আরিফ মৃধাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192189