লিবিয়ার বেনগাজি বন্দরে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হলো রুশ যুদ্ধজাহাজ

লিবিয়ার বেনগাজি বন্দরে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হলো রুশ যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বেনগাজিতে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেন ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল রোববার ভোরে হামলার পর জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর জাহাজটির অধিকাংশ অংশ পানির নিচে তলিয়ে গেছে।

‘মেরকুরি’ নামে রুশ নৌবাহিনীর ওই করভেট (ফ্রিগেটের চেয়ে ছোট শ্রেণির যুদ্ধজাহাজ) রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নিতে বেনগাজি বন্দরে ভিড়েছিল। এ হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় কর্মকর্তারা জানান, রুশ জাহাজটিকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে অন্তত চারটি প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে দুটি ড্রোন যুদ্ধজাহাজে আঘাত হানে। এর কয়েক ঘণ্টা পর বেনগাজি উপকূলে ‘অ্যাসকালন’ নামের রাশিয়াসংশ্লিষ্ট আরেকটি পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা হয়।

‘মেরকুরি’ নামে রুশ নৌবাহিনীর ওই করভেট (ফ্রিগেটের চেয়ে ছোট শ্রেণির যুদ্ধজাহাজ) রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ নিতে বেনগাজি বন্দরে ভিড়েছিল। এ হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হয়, ওই জাহাজটিতে সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। লিবিয়ার নৌবাহিনী ওই জাহাজের নাবিকদের উদ্ধার করেছে। কয়েকজন নাবিক সামান্য আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। তবে কত জন আহত হয়েছেন বা তাদের জাতীয়তা সম্পর্কে কিছুই জানানো হয়নি।

জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি বেনগাজিসহ লিবিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে। বাহিনীটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর ও নৌঘাঁটির সব স্থাপনা নিরাপদ রয়েছে। তারা এ হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা। পাশাপাশি বলেছে, লিবিয়ার বন্দর বা জলসীমাকে আন্তর্জাতিক সংঘাত ছড়ানোর মঞ্চ হতে দেওয়া হবে না।

দক্ষিণ ইউক্রেন থেকে এক হাজার মাইলের বেশি দূরে ভূমধ্যসাগরে এই হামলা প্রায় পাঁচ বছর ধরে চলমান যুদ্ধের ভৌগোলিক বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। পশ্চিম লিবিয়ার মিসরাতায় ইউক্রেনের বিশেষ বাহিনীর একটি ছোট দল অবস্থান করছে এবং গত এক বছরে রুশ জাহাজে ড্রোন হামলার সমন্বয় করেছে বলে ধারণা করা হয়। সিরিয়ায় ঘাঁটি হারানোর পর আফ্রিকায় রুশ ভাড়াটে বাহিনীকে রসদ জোগাতে বেনগাজি বন্দর ক্রেমলিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে ইউক্রেনের হামলার মুখে ক্রিমিয়ার অধিকৃত সেভাস্তোপোল বন্দর অনিরাপদ হয়ে পড়ায় রুশ নৌবহরকে পূর্বাঞ্চলের নভোরোসিস্ক বন্দরে সরে যেতে হয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192117