পাবনার চাটমোহরে একজনের কারাদণ্ড, তিন ধূমপায়ীর জরিমানা

পাবনার চাটমোহরে একজনের কারাদণ্ড, তিন ধূমপায়ীর জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গতকাল শনিবার সন্ধ্যায় হৃদয় হোসেন (২৭) নামের এক মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। 

জানা যায়, দন্ডপ্রাপ্ত মাদকসেবী হৃদয় ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দহপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।

এদিকে গতকাল শনিবার বিকেলে ধূমপান করার অপরাধে তিনজনকে পাঁচশত টাকা করে মোট ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান। দন্ডপ্রাপ্তরা হলেন- সুমন, মেহেদি ও নাজিম উদ্দিন। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192094