ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযানে স্বপন ইসলাম (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ ৮৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ বোতল বিদেশি মদ, ৪ বোতল দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে।
এঘটনায় আজ রোববার (২২ নভেম্বর) ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদে খবর পেয়ে সদর উপজেলার হরিনারায়পুর মাষ্টার পাড়ায় এ অভিযান চালায় পুলিশ।
ঠাকুরগাঁও থানার ওসি সারোয়ার আলম খান জানান, গ্রেফতার মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192088