রংপুরে শহিদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

রংপুরে শহিদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবার উদ্বোধন

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে নগরীর মাহিগঞ্জে অবস্থিত শহিদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‘সুস্থ মা, সুস্থ শিশু, স্বাস্থ্যসেবায় এগিয়ে রংপুর’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে মাহিগঞ্জ হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী ডন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুরের সাবেক সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও রসিকের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অনিমা মল্লিক, হাসপাতালের সহকারী সার্জন ডা. ইসমত নিগার স্বপ্না, ৩০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মালেক নিয়াজ আরজু, স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম রাজু, আহসানুল কবীর আঙ্গুর, আলহাজ লোকমান হোসেন মোল্লা এবং রংপুর মহানগর বিএনপির ৩০নং ওয়ার্ড কমিটির সভাপতি খায়রুল আলম।

রংপুর বেতারের সংবাদ পাঠিকা মীফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রসিকের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈমুল হক, স্বাস্থ্য শাখার শাখা প্রধান মোহাম্মদ আলী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/192084