নাশকতার মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু গ্রেপ্তার
নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু মো. সুলতানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে তুলারামপুর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের হওয়া একটি নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।