১৫ বছর পর এমন দিন দেখল ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক : ফুলহ্যামের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ জয়ের ইংলিশ রেকর্ড ভেঙেছে সিটি। ২০১১ সালের পর অর্থাৎ ১৫ বছর পর প্রথমবার ফুলহ্যামের বিপক্ষে জয় পেল না তারা। ম্যাচ শেষে নিজেদের দলের এমন পারফরম্যান্সে ক্ষুব্ধ সিটি সমর্থকেরা দুয়োও দিয়েছেন। ঘরের মাঠ ইতিহাদে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে এনেজা মারেস্কার দলকে।
ম্যাচে প্রথম শট থেকেই গোল পেয়ে যায় ফুলহ্যাম। সিটির রক্ষণ ভেদ করে এগিয়ে যান অস্কার বব, এরপর বল বাড়িয়ে দেন রদ্রিগো মুনিজকে। ১৬ মিনিটে মুনিজের নিখুঁত শটে বল জালে জড়ালে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর আরলিং হালান্ডের হেডার থেকে গোল পেয়েছিল সিটি। তবে ফুলহ্যাম গোলরক্ষক বার্ন্ড লেনোর হাতে বল থাকা অবস্থায় হালান্ড সেটি জালে ঠেলে দেওয়ায় গোল বাতিল করেন রেফারি।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আসা বল ফুলহ্যামের রক্ষণ ক্লিয়ার করলে বক্সের বাইরে বল পেয়ে যান অ্যান্ডারসন। প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে সিটিকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। ৫৭ মিনিটে ১-১ সমতায় ফেরে ম্যানসিটি। গোলের পর ম্যাচে আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। সুযোগও তৈরি করে তারা বেশি। তবে হালান্ডের ফিনিশিং এদিন স্বাভাবিক ছন্দে ছিল না। অন্যদিকে ফুলহ্যামের বেশির ভাগ শটই ছিল লক্ষ্যে। সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা দলকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেন।
এনজো মারেসকার দল এর আগে লিগে টানা তিন ম্যাচ হেরেছিল। এই ড্রয়ে সেই হারধারা থামলেও প্রত্যাশিত জয়ে ফিরতে পারলো না সিটি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191994