শেকড় থেকে শিখরে 

শেকড় থেকে শিখরে 

হঠাৎ করেই সাফল্যের শিখরে পৌঁছানো যায় না। এর জন্য প্রয়োজন হয় প্রতিকূল অবস্থায় টিকে থাকার দৃঢ় সংকল্প। অর্থাৎ সকল বাধাকে অতিক্রম করতে হাল না ছেড়ে ধৈর্য ধরে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই করা। আর এক্ষেত্রে সাধারণ অবস্থান থেকে নিজের যোগ্যতায় কর্মনিষ্ঠায় ও বিশ্বস্ততায় মধ্য দিয়ে শেকর থেকে শিখরে ওঠার যিনি অনুপ্রেরণা তিনি হলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

একজন শীর্ষ নেতৃত্বের পাশে এমন কিছু ব্যক্তি থাকেন যারা নিরবে দায়িত্ব পালন করে যান বিচক্ষণতা ও নিষ্টার সাথে। রুমন ঠিক তেমনি একজন ব্যক্তিত্ব। আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন বিএনপির রাজনীতিতে একটি দৃঢ় অবস্থানে নিয়ে যেতে শক্ত হাতে হাল ধরেন ঠিক তখনই তিনি পেয়েছেন রুমনকে পেয়েছেন একজন দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মী হিসেবে। 

১৯৭৫ সালে জন্ম নেওয়া রুমন বেড়ে ওঠেন বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় একটি রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া রুমন রাজনীতিতে জড়াবেন এটাই স্বাভাবিক। তার প্রমাতামহ রজিব উদ্দিন তরফদার ছিলেন ব্রিটিশ বিরোধী রাজনীতিক আন্দোলনের নেতা। প্রজাদের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘদিন লড়াই সংগ্রাম চালিয়ে প্রজাবন্ধু উপাধি লাভ করেন। তিনি ছিলেন দেশ বন্ধু চিত্তরঞ্জন ও শের-ই-বাংলা, একে ফজলুল হকের ঘনিষ্ঠ। রজিব উদ্দিন তরফদার কৃষক প্রজা পার্টি থেকে ব্রিটিশ আমলে আইনসভার সদস্য নির্বাচিত হন। তার স্মরণে পুত্র আবু নছর মোহাম্মদ আলী তরফদার সাতমাথা এলাকায় প্রজাবাহিনী প্রেস নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। এই আবু নছরের নাতি আতিকুর রহমান রুমন। 

রাজননৈতিক পরিবারে বেড়ে ওঠা রুমন ছাত্র অবস্থায় রাজনীতির প্রতি আকৃষ্ট হন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বগুড়ার শাহ সুলতান কলেজ ছাত্রদলের নেতৃত্ব দেন। এমনি এক পর্যায়ে আতিকুর রহমান রুমন যুক্ত হন সাংবাদিকতা পেশায়। ছাত্রদলের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ প্রেস বিজ্ঞপ্তি আকারে বগুড়ার বিভিন্ন পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করতে করতেই তিনি যুক্ত হন সাংবাদিকতায়। তার আর্টিস্টিক লেখা সকলকে মুগ্ধ করতো। সংবাদ লেখার পাতাগুলোতে তার কলমের প্রতিটি আঁচড় ছিল জীবন্ত শিল্প কর্ম।

ছাত্র রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা যদিও একটি চ্যালেঞ্জ, কিন্তু রুমনের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ ছিল শিখরে ওঠার এক ধৈর্য্যরে পরীক্ষা। রাজনীতিতে যেমন ছিলেন বিশ্বস্ত-নিষ্ঠাবান তেমনি সাংবাদিকতা পেশায় তার ভিত্তি ছিল বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে প্রতিকূল অবস্থার মোকাবেলা করে টিকে থেকে তিনি নিজ স্বার্থের উর্ধ্বে উঠে পরিচিতজনদের জন্য সব সময় নিবেদিত। একজন পেশাজীবী মানুষ সব সময় চায় তার পেশার শিখরে উঠতে। তার জন্য ধৈর্য, নিষ্ঠা আর বিশ্বস্ততাসহ যা কিছু প্রয়োজন তা একজন পেশাজীবীর মধ্যে থাকলে তিনি শিখরে উঠবেনই।

প্রতিটি পেশার মানুষ চায় তার পেশার সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে। একজন সাংবাদিক তার সাংবাদিকতা শুরু করেন রিপোর্টিংয়ের মাধ্যমে। আশা করে থাকেন সর্বোচ্চ শিখর অর্থাৎ রিপোর্টার থেকে সম্পাদক হওয়ার। তবে এর জন্য প্রয়োজন সততা, ধৈর্য্য আর নিষ্ঠাবান থাকা। কর্মের প্রতি একাগ্রতা তাকে পৌঁছে দেয় সর্বোচ্চ স্থানে। যেমন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একজন সফল পেশাজীবী। তার পেশায় তিনি এখন সর্বোচ্চ অবস্থানে। 

৯০’ এর দশকের প্রথম দিকে যে রুমন তৃণমূল থেকে সাংবাদিকতা শুরু করে আজ তিনি একটি পত্রিকার সম্পাদক। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক আজ ও আগামীকাল-এ রিপোটিং দিয়ে শুরু করে তিনি এখন ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিনকাল এর সম্পাদক। তার কর্মদক্ষতা, সততা, একাগ্রতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মুগ্ধ করে। তিনি বুঝে নেন রুমনের মধ্যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। তাকে যখন যে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো দায়িত্বের সাথে সম্পন্ন করেছেন। শুধু সাংবাদিকতাই নয়, রাজনীতিতেও রুমন দক্ষ ও একনিষ্ঠ। তার সততা আর অঙ্গিকার রাজনীতিতে পাকাপোক্ত অবস্থান করে দিয়েছে। 

মেধা ও শ্রমের যে মর্যাদা প্রধানমন্ত্রী তারেক রহমান রুমনকে দিয়েছেন তা হলো আমরা বিএনপি’র পরিবারের আহ্বায়ক বানানোর মধ্য দিয়ে। এই সংগঠন বিএনপি ক্ষমতায় আসার আগেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আর এটা সম্ভব হয়েছে রুমনের সততা শ্রম ও মেধার কারণে রুমন এখন বগুড়ার উন্নয়নের সাথে জড়িত। বিশেষ করে বগুড়ার সাংবাদিকদের জন্য তিনি কিছু করতে চান। ইতোমধ্যেই বগুড়া বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছেন। এছাড়াও তিনি সাংবাদিকদের উন্নয়নে বেশ কিছু কাজ করতে চান যা হয়তো কিছুদিনের মধ্যে দৃশ্যমান হতে পারে।

লেখক : সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191966