রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ (শনিবার, ২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তি প্রচার
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৩ জন, লালবাগ বিভাগ ১৯ জন, ওয়ারী বিভাগ ৩৭ জন, মতিঝিল বিভাগ ২৬ জন, তেজগাঁও বিভাগ ৪৮ জন, মিরপুর বিভাগ ৭৩ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৪৭ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জন ও এসআরইউ বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৪টি অবিস্ফোরিত এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191828