এসআরবি’র অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার : এসআরবি সদস্যরা বিভিন্নস্থানে পৃথক তিনটি অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে। এসআরবি -১২ বগুড়া সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পোনে ৩টার দিকে বগুড়া মহানগরের শিববাটি কালিতলা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফ চৌধুরী সোহাগ (৪৮)কে গ্রেফতার করা হয়।
তিনি শিববাটি এলাকার আব্দুল খালেক চৌধুরীর ছেলে। এছাড়া আজ শুক্রবার (২০ নভেম্বর) বেলা পোনে ১২টার দিকে বগুড়ার ধুনট মোড়ে অভিযান পরিচালনা করে তিন কেজি ৯শ’ গ্রাম গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কুড়িগ্রামের ফুলবাড়ির কুরষা ফেরুয়া এলাকার শরিয়ততুল্লা (৬৫) ও তার ছেলে নুরুন্নবী (৪৫)।
অপরদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলে অভিযান চালিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি আনন্দ বাবু রায় (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আনন্দ ধুনট কুটিবাড়ির এলাকার পুণ্য রায়ের ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191806