নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১ টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে রেজাউল করিম ওরফে লসিমন, একই উপজেলার চক গোয়ালী গ্রামের আমজাদ হোসেনের ছেলে রিমন হোসেন ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার শান্তাহার গ্রামের বাবু মিয়ার ছেলে সাগর

পুলিশ জানায়, দেশীয় অস্ত্র নিয়ে আটজন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। ডাকাত চক্রের অপর অজ্ঞাতনামা ৫ জন কৌশলে পালিয়ে যায়। এ সময় ডাকাতদলের কাছে থেকে দেশীয় অস্ত্র, দড়ি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191805