নওগাঁর পোরশায় বিএনপির অফিস পোড়ালো দুর্বৃত্তরা

নওগাঁর পোরশায় বিএনপির অফিস পোড়ালো দুর্বৃত্তরা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ টাওয়ার মোড়ে ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

এ ব্যাপারে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুনবী জানান, বিষয়টি নিয়ে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191801