বগুড়ার ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টির অভিযোগে করা মামলায় পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়।

পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল ইসলাম পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে।

২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় মামলা করেন।

ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191783