বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে বিএনপির প্রতিবাদী মিছিল
বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে সন্ত্রাসবাদ বিরোধী মিছিল করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ শুক্রবার (২০ নভেম্বর) জুমার পরে শহরের দশানী থেকে মিছিলটি বের হয়।
পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাতলা গিয়ে মিলিত হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলকারীরা একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর। সন্ত্রাসীদের চিনে নেও, এই মাটিতে কবর দেও। তারেক জিয়ার বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই এমন স্লোগান দেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191756