বগুড়ার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট

বগুড়ার ১৩ উপজেলার ১০৩ ইউনিয়নে কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদের ভোট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: নির্বাচন কমিশন ৫ ধাপে দেশের সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সূচি ঘোষনা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী ১ম ধাপে বগুড়া সদর, গাবতলী ও শাজাহানপুর উপজেলার ৩১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২য় ধাপে শিবগঞ্জ উপজেলার ৮টি, মোকামতলা উপজেলার ৮টি ও সোনাতলা উপজেলার ৭টি ইউনিয়ন সহ মোট ২৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩য় ধাপে ধনুট উপজেলার ১০টি, আদমদিঘী উপজেলার ৬টি, দুপচাঁচিয়া উপজেলার ৬টি ও কাহালু উপজেলার ৯টি ইউনিয়নসহ মোট ৩১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪র্থ ধাপে নন্দীগ্রাম উপজেলার ৫টি, সারিয়াকান্দি উপজেলার ১২টি, শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নসহ মোট ২৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

৫ম ধাপে শুধুমাত্র গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ বিষয়ে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191717