রংপুরে বিএসবিআর বিষয়ক সেমিনার 

রংপুরে বিএসবিআর বিষয়ক সেমিনার 

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে অর্থনৈতিক শুমারি-২০২৪ ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। রংপুর জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ইন্ডাস্ট্রি অ্যান্ড লেবার উইংয়ের পরিচালক এইচ.এম. ফিরোজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক চার্লস ডারউইন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম। অর্থনৈতিক শুমারি ২০২৪ চূড়ান্ত প্রতিবেদন বিষয়ে অনুষ্ঠানে তথ্যচিত্র উপস্থাপন করেন রংপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) রাজিব ঘোষ। সেমিনারে সরকারি কর্মকর্তা, গবেষক, বেসরকারি সংগঠন ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191713