বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা
স্টাফ রিপোর্টার : বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে মো.শাহিন আলম (৩০) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা সদরের বুজরুক বাড়িয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
অধুনালুপ্ত বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস বলেন, বুজরুকবাড়িয়া এলাকায় নাশকতার প্রস্তুতি নেয়ার সময় যুবলীগ কর্মী শাহিনকে আটক করে পুলিশে দেয়া হয়। ধৃত শাহিন পলাতক যুবলীগ নেতা করিম বাহিনীর সদস্য।
বগুড়া সদর থানার ওসি মো.ইব্রাহীম আলী জানান, ধৃত শাহিন আসামি ২০২৫ সালের ২০ অক্টোবর বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে ককটেল বিস্ফোরণ মামলার আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। এরপর আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠিয়ে দেন। শাহিন আলম সদরের বুজরুকবাড়িয়া মাস্টারপাড়ার মৃত খয়বর আলীর ছেলে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191696