আদালতে হাজিরা দিলেন অভিনেত্রী সোহানা সাবা
বিনোদন ডেস্ক : বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে গ্রেফতার করা হয় ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে। এবার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতে দেখা যায় এই গ্রুপের আরও একজন অভিনেত্রী সোহানা সাবাকে। দুপুর ২টার দিকে এক ভিডিও বার্তায় তিনি নিজেই আদালতে উপস্থিত হওয়ার কথা জানান।
জানা যায়, জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজকোর্টে যান সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় বলেন, ‘আজকে নভেম্বরের ১৯ তারিখ। আবার এসেছি আমি হাজিরা দিতে জজকোর্টে।’ ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘একজন শিল্পীর জীবন!’
এর আগে সোহানা সাবা গত ১৯ অক্টোবর তার ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দেন। ছেলের জন্মদিনে আদালতে আসতে বাধ্য হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি। অভিনেত্রী বলেন, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে, নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191648