ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, পেট্রলবোমা নিক্ষেপের পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী ঘটনাটি ভিডিও করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত ওই বাসায় তল্লাশি চালানো হলেও আ জ ম নাছিরকে সেখানে পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191598