বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলে গ্রেফতার

বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সাড়ে ১১ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম ওই পরিমাণ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেফতার করে।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি টিম বগুড়া মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ায় লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির মুরগীর সেডের ভিতর থেকে সাড়ে ১১ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মহানগরের ফুলবাড়ি মধ্যপাড়ার লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম ও তার ছেলে মো. আব্দুর কাইয়ুম লাম। তবে লিটন শেখ অভিযানের আঁচ পেয়ে আগেই পালিয়ে যায়। এঘটনায় ধৃত কুলসুম,লাম ও পলাতক লিটন শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191578