সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধের জেরে মারপিট ও প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কাজিপুর থানা আমলি আদালত সিরাজগঞ্জে মামলা দায়ের করেছেন উপজেলার  চরভানুডাঙ্গা গ্রামের  মৃত আয়াজ উদ্দিনের ছেলে বাদশ মিয়া (৪০)।

মামলায় একই গ্রামের মজনু, জয়নাল, গোলাম রব্বানী, সেলিম রেজা, সন্তেষ খা ও জয়ফুল খাতুনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, বাদি বাদশা মিয়া তার নিজ দখলি জমিতে চাষ করতে গেলে তার বৈমাত্রেয় ভাই মজনু অন্য আসামিদের নিয়ে কাজে বাধা প্রদান করে এবং উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা বাদশা মিয়া ও তার ছেলে রাকিব খানকে বেধড়ক মারপিট করে করে চলে যায়।

পরে স্বজনরা আহতদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। আসামিগণ মারপিট করে চলে যাবার সময়ে স্বর্ণালঙ্কার, ধান ও পাওয়ার টিলার নিয়ে গেছে বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

বাদি বাদশা মিয়া জানান, মামলা তুলে নিতে বিবাদীগণ চাপ দেয় এবং  প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তাদের নামে আরও একটি মামলা করা হয়েছে। হুমকির ভয়ে বর্তমানে পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র রয়েছি। এদিকে বিবাদি মজনু মিয়া মামলার বিষয়টি স্বীকার করে জানান, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191556