মা ও ছেলের গল্প নিয়ে মহিন খানের ‘নয়নের মণি’
বিনোদন ডেস্ক ঃ ‘নয়নের মণি’ মূলত মা ও ছেলের গল্প নিয়ে নির্মিত একটি নাটক। নাটকটি রচনা ও পরিচালনায় করেছেন এই সময়ের মেধাবী নাট্যকার ও নির্মাতা মহিন খান। নাটকের প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু এবং ছেলে আলমগীরের চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর। নিলয় আলমগীরের প্রেমিকা শিরিন চরিত্রে অভিনয় করেছেন হিমি। এরইমধ্যে নাটকটির দৃশ্যধারনের কাজ শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে মহিন খান বলেন,‘ নয়নের মণি মূলত মা ও ছেলের গল্পকে আবর্তিত করে একটি নাটক। যেখানে দেখা যাবে মা বোবা থাকার কারণে ছেলেকে নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়, মাকেও অনেক অপমান সহ্য করতে হয়। এমন কী আলমগীরের প্রেমিকা শিরিনের বাবাও আলমগীরের সঙ্গে শিরিনকে বিয়ে দিতে চায়না। একসময় আলমগীর চেষ্টা করে তার মাকে চিকিৎসা করিয়ে কথা বলানোর। শেষ পর্যন্ত কী হয় তা দেখতে হলে নাটকটি প্রচারের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিঠু আপা এর আগেও আমার মায়ের শাসন, একান্নবর্তী, মামার বাড়ি নাটক’সহ আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। তিনি কতো বড় একজন অভিনেত্রী এবং কতো গুনী একজন অভিনেত্রী তা বলার দৃষ্টতা আমি রাখিনা। শুধু এতোটুকু বলবো তিনি যে আমার নির্দেশনায় অভিনয় করেন এটাই অনেক বড় বিষয়। আর নিলয় ভাই, হিমি অভিনয়ে দুর্দান্ত। আমি এই নাটকের শূটিং-এর পর এখনো একটা ঘোরের মধ্যে আছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের মনকে নাড়া দিবে।’
উল্লেখ্য, মহিন খানের পরিচালনায় এর আগে নিলয় আলমগীর ও হিমি ‘মামার বাড়ি’,‘একান্নবর্তী’, ‘শ্বরবাড়িতে ঈদ’,‘ সংসার আমার ভাল্লাগেনা’, ‘পর কখেনা আপন হয়না’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করেছেন। সবগুলো নাটকই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। নিলয় হিমি অভিনীত এই সময়ের আলোচিত ধারাবাহিকব নাটক হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191547