গাইবান্ধায় সন্ত্রাসের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
গাইবান্ধা জেলা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকারীদের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলাযুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। সকালে শহরের বিভিন্ন স্থানে মিছিল প্রদর্শিত হয়।
এর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান শহিদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সহ-প্রচার সম্পাদক অনিক ফেরদৌস বক্তব্য রাখেন।
যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়। বক্তারা, অবিলম্বে এই সন্ত্রাসী ও নৈরাজ্যকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/191543